শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পদত্যাগ করেছেন হান্নান সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

বিপিএল চলাকালেই পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

হান্নান সরকার জানিয়েছেন, দল নির্বাচনের সঙ্গে আর জড়িত থাকতে চান না। আগামীতে কোচিংয়ের দায়িত্ব পেলে কাজ করতে আগ্রহী হবেন তিনি।

তবে চলতি ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্বে থাকবেন হান্নান। আগামী মার্চ থেকে এই নির্বাচকের বিকল্প খুঁজে নিতে হবে বিসিবিকে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে দায়িত্ব পান হান্নান। অর্থাৎ এক বছরের মাথায় নিজের দায়িত্ব ছাড়লেন তিনি।

হান্নান সরকারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে বয়সভিত্তিক দলেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন হান্নান। ২০২০ সালে তার অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024