শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

দেশে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। যা ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস’র সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বরে যেটি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

এদিকে ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৬ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে।

গ্রামীণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত জানুয়ারি মাসে। ২০২৪ সালের জানুয়ারিতে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৮ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১১ দশমিক ৯ শতাংশ।

এছাড়া খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারিতে ১০ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। গ্রামীণ এলাকায় অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৫ সালের জানুয়ারিতে ৯ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ।

২০২৫ সালের জানুয়ারিতে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ। যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024