শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (৩ মাস)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির দোতালায় সুমন মিয়া দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। রাতে তাঁর ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে আসেন। এই উপলক্ষে বাড়িটিতে চলছিল পিঠা বানানোর উৎসব। পিঠা বানানোর সময় হঠাৎ জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।

দগ্ধ সোহেল বলেন, ‘প্রথমে আমাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আশুলিয়া থেকে নারী ও শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024