শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইস্টার্ণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতকে পাশেই আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকে ক্যাশ এরিয়া (ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ) বিভাগের এ পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের যোগ্যতা—

বাণিজ্যে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে, স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে, ন্যূনতম ১ থেকে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এছাড়া চমৎকার যোগাযোগদক্ষতা এবং আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে, পাশাপাশি পর্যাপ্ত কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে। দলগতভাবে কাজ করতে পারদর্শী, ইতিবাচক মানসিকতাসম্পন্ন এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত নির্দেশনা এবং অ্যান্টি–মানি লন্ডারিং (Anti-Money Laundering) নিয়ম মেনে চলার মানসিকতা থাকতে হবে।

বেতন: প্রবেশনের সময়ে বেতন হবে ৩৬,০০০ টাকা। প্রবেশনের সময় ৬ মাস। ৬ মাসের প্রবেশন শেষে বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন প্রার্থীরা।

আবেদনের বয়স: নির্ধারিত নয়

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৫

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024