শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩২ পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কারণে ‍দুদকের আইনে ও ২০ টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২.৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আক্তার হোসেন বলেন, ‘নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ দশমিক ০৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে এবং ২০ টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ দশমিক ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।’

একইসঙ্গে পাপনের স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ টি ব্যাংক একাউন্টে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ দশমিক ৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024