দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বড় ধরনের ধস নেমেছে সূচকে। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে।
শরিয়াহ সূচক (ডিএসইএস): ২১ দশমিক ২২ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ২০৩ পয়েন্টে।
ডিএস৩০ সূচক: ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫২ পয়েন্টে।
দিনব্যাপী ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ লেনদেনের পরিমাণ কমেছে প্রায় ২৬৪ কোটি টাকা।
মোট ৪০১ কোম্পানির মধ্যে—
দাম বেড়েছে ৬৮টির
কমেছে ৩০৫টির
অপরিবর্তিত ছিল ২৮টির
পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকট এবং বিভিন্ন অর্থনৈতিক চাপের কারণে লেনদেনে নিম্নগতি দেখা দিয়েছে।