পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত আগস্ট মাসে মোট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে পাঠানো চিঠির মাধ্যমে ২২ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ব্রোকারেজ হাউজ: কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড, ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৮ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিব।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চেয়ারম্যান, ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব।
কনমার্ক লিমিটেড: ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্টস ইন চার্জ।
ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড: ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান এবং ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিন।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের উন্নয়ন ও বাজারে শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অন্যতম দায়িত্ব। আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।