প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সম্প্রতি ‘কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগ ও চাকরি’ নীতিমালা-২০১৯ অনুযায়ী ৯ম গ্রেডের ১২টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত:
১. কাউন্সিলর কাম ইন্সপেক্টর (সোশ্যাল)
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি। Industrial Relations and Labour Studies, Vietimology and Restorative Justice, মানবসম্পদ, কর্মী, শিল্প ব্যবস্থাপনা বা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা বা শিল্পপ্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
গ্রেড ও বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. কাউন্সিলর কাম ইন্সপেক্টর (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: Environmental Science, Environmental Management and Planning, Geography & Environment, Chemistry, Applied Chemistry, Agricultural Chemistry, Environmental Engineering অথবা Chemical Engineering-এ ন্যূনতম সিজিপিএ ২.২৫ বা দ্বিতীয় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর। সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, শিল্প প্রতিষ্ঠান বা শিল্প ইউনিটে সলিড ও লিক্যুইড বর্জ্য পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
গ্রেড ও বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের জন্য: ১৮–৩২ বছর
বিভাগীয় প্রার্থীদের জন্য: ১৮–৩৫ বছর
(১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে হিসাব করা হবে)
আবেদনপত্র পূরণ ও ফি:
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ: ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা
আবেদন ফি: ভ্যাটসহ ২২৩ টাকা
অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: ভ্যাটসহ ৫৬ টাকা
আবেদনের নিয়ম: বাংলাদেশের প্রকৃত নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করবেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যারা সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী।